নেত্রকোনায় এমপির গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এমপি মাছুম মোস্তফার ব্যক্তিগত সহকারী আল আমিন বাদী হয়ে ওই আসনের বিএনপি প্রার্থী আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬০ জনের নামে একটি মামলা করা হয়েছে।
আসামি সবাই বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।
এর আগে, গত শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জেলার পূর্বধলা উপজেলার গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর রাতেই উপজেলার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য মাছুম মোস্তফা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ধ্যায় ব্যক্তিগত গাড়ি নিয়ে ফিলিং স্টেশনে যাই। সেখানে একটি কক্ষে নামাজ পড়ি। নামাজ শেষে হট্টগোল ও ভাঙচুরের শব্দ শুনি। বের হলে বিক্ষুব্ধ যুবকরা আমাকে অবরুদ্ধ করে রাখেন এবং সঙ্গে থাকা লোকজনকে মারধর করেন। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
সংসদ সদস্য বলেন, হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতাকর্মী।
এ ব্যাপারে নেত্রকোনা সদর সার্কেলের এসপি সজল কুমার সরকার জানান, মামলা রুজু হয়েছে। অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।