শিরোনাম

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট। ছবি: সংগৃহীত

বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় রয়েছে বাংলাদেশও। শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অফ স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এ স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিস্তারিত জানতে ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। তারা যেন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর আর্থিক বোঝা না হয়ে ওঠে।

এই প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র দপ্তর সব ধরনের যাচাই-বাছাই নীতিমালা পুনর্মূল্যায়ন করছে। যাতে উচ্চ ঝুঁকির দেশ থেকে আসা অভিবাসীরা অবৈধভাবে সরকারি সুবিধা ব্যবহার করতে না পারে বা রাষ্ট্রের ওপর বোঝা না হয়।

এই সিদ্ধান্তের অংশ হিসেবে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি এটা হালনাগাদ করা হয়েছে।

এই নির্দেশনার অধীনে যুক্তরাষ্ট্র যেসব দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে, মহাদেশভিত্তিক সেসব দেশের তালিকা দেওয়া হলো–

এশিয়া

আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, ভুটান, কাম্বোডিয়া, জর্জিয়া, ইরান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, লেবানন, কুয়েত, মঙ্গোলিয়া, নেপাল, পাকিস্তান, সিরিয়া, তাজিকিস্তান, থাইল্যান্ড, উজবেকিস্তান এবং ইয়েমেন।

আফ্রিকা

আলজেরিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কোত দিভোয়ার, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, গাম্বিয়া, ঘানা, গিনি, লাইবেরিয়া, লিবিয়া, মরক্কো, নাইজেরিয়া, রুয়ান্ডা, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, তানজানিয়া, টোগো, তিউনিসিয়া এবং উগান্ডা।

উত্তর আমেরিকা

অ্যান্টিগুয়া ও বারবুডা, বাহামা, বার্বাডোস, বেলিজ, কিউবা, ডোমিনিকা, গ্রেনাডা, গুয়াতেমালা, হাইতি, জ্যামাইকা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস এবং নিকারাগুয়া।

দক্ষিণ আমেরিকা

ব্রাজিল, কলম্বিয়া এবং উরুগুয়ে।

ইউরোপ

আলবেনিয়া, বেলারুশ, বসনিয়া ও হার্জেগোভিনা, কসোভো, মলদোভা, মন্টেনেগ্রো, উত্তর মেসিডোনিয়া ও রাশিয়া।

ওশেনিয়া

ফিজি

/জেএইচ/