ছুটির দিনেও বিএসটিআই সেবা চালু থাকবে: শিল্প সচিব

বিশেষ প্রতিনিধি

আমদানি করা পণ্য দ্রুত খালাস এবং বন্দরে ব্যবসায়ীদের জরিমানা এড়াতে সাপ্তাহিক ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সংশ্লিষ্ট সেবা ডেক্স চালু থাকবে। এ নির্দেশ দিয়েছেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান।
শনিবার (২৫ এপ্রিল) বিএসটিআই প্রধান কার্যালয়ে আয়োজিত স্বার্থসংশ্লিষ্টদের (স্টেকহোল্ডার) গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।
শিল্প সচিব বলেন, সপ্তাহে দুইদিন বিএসটিআইয়ের সেবা ডেক্স বন্ধ থাকায় আমদানিকৃত পণ্য ছাড় নিতে প্রায়ই বন্দরগুলোতে ব্যবসায়ীদের জরিমানা গুনতে হচ্ছে। এই জরিমানা থেকে রক্ষার জন্য সাপ্তাহিক ছুটির দিনেও বিএসটিআইয়ের সেবা ডেক্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ব্যবসায়ীদের দীর্ঘদীনের দাবি ছিল।
গণশুনানিতে নকল পণ্য উৎপাদনকারী অবৈধ প্রতিষ্ঠানের উৎস শনাক্ত এবং কঠোর ব্যবস্থা নেওয়া, পণ্যের মান প্রণয়নে এসআরও প্রকাশের সময়সীমা কমানো, ফুড গ্রেড কালার ব্যবহারের আগে প্রয়োজনে বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করা, সুগার ও নন-সুগার রুটি-পাউরুটির স্ট্যান্ডার্ড একত্রিতকরণ, লাইভ বেকারিগুলোতে অভিযান জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সিটিজেন চার্টারে দেওয়ার চেয়েও কম সময়ে আমদানিকৃত পণ্যের ছাড়পত্র দিতে বিএসটিআই কর্মকর্তাদের নির্দেশ দেন। ব্যবসায়ীদের উদ্দেশে সচিব বলেন, সরকার নিজে ব্যবসা করে না বরং ব্যবসায়ীদের প্রয়োজনীয় নীতি সহায়তা ও পরিবেশ তৈরি করে দেয়। দেশের উন্নয়নের গতি বজায় রাখতে ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় সরকার পাশে থাকবে।
ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে বিএসটিআই মহাপরিচালক বলেন, সেবায় কোনো ঘাটতি থাকলে জবাবদিহি করতে বাধ্য। ব্যবসায়ীদের সুবিধার্থে এসআরও প্রকাশকাল কমিয়ে আনা এবং পণ্যের মান প্রণয়ন প্রক্রিয়া আরও সহজ করা হবে।
বিএসটিআই মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এম এ কামাল বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার টয়লেট্রিজ, সিটি গ্রুপ, ওয়ালটন, এসিআই, পোলার আইসক্রিম, অলিম্পিক বেকারি অ্যান্ড কনফেকশনারি লিমিটেড, অলিম্পিয়া বেকারি, ট্রাস্ট ইনফিনিটি ফার্মস, পিয়ারলেস ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।