জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: ফখরুল
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৭: ৫৬

দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দলটি কখনও সুস্থ রাজনৈতিক চিন্তা করতে পারে না।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
জানা গেছে, আসন্ন মহান মে দিবস সফলভাবে পালনের প্রস্তুতি নিয়েই এ সভার আয়োজন করা হয়, যেখানে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচন নিয়ে ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।
তার ভাষায়, এ ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক পরিবেশে বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা মাত্র। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের প্রচারণার আড়ালে দেশে ভিন্নভাবে স্বৈরশাসন ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা রয়েছে কি না।
তিনি আরও বলেন, জামায়াতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কখনও সুস্থ ধারায় পরিচালিত হয়নি এবং তাদের বক্তব্য জনমনে বিভ্রান্তি তৈরি করে।
ছাত্র রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার পেছনে একটি সংগঠিত চক্র কাজ করছে বলেও মন্তব্য করেন ফখরুল। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা এই ধরনের অপচেষ্টা থেকে দূরে থাকবে এবং গঠনমূলক রাজনীতির পথেই অটল থাকবে।
এ সময় তিনি দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কোনো অপশক্তি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে।
সবশেষে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শক্তিকে রাজনৈতিকভাবে পরাজিত ও নির্মূল করতে হবে, এবং এ কাজে দেশের জনগণই প্রধান ভূমিকা পালন করবে।’

/এমআর/