শিরোনাম

বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম ২৮ কোটি টাকা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম ২৮ কোটি টাকা
ফুটবল বিশ্বকাপ ট্রফি। ছবি: সংগৃহীত

আগামী ১৯ জুলাই নিউজার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনাল হবে। ফিফার অফিশিয়াল রিসেল সাইটে বিক্রির জন্য ফাইনালের চারটি টিকিট রাখা হয়েছে। যার প্রতিটির মূল্য প্রায় ২৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি ২১ লাখ টাকা।

গ্যালারির নিচতলার গোলপোস্টের ঠিক পেছনে অবস্থিত এই টিকিটগুলোর আসন।

সাধারণত মূল টিকিটের দাম ফিফার নিয়ন্ত্রণে থাকলেও রিসেল বা এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে দামের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। বিক্রেতারা নিজেদের ইচ্ছামতো দাম নির্ধারণ করতে পারেন। তবে নিয়ম অনুযায়ী, প্রতিটি টিকিট বিক্রির ওপর ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ মোট ৩০ শতাংশ ফি পাবে ফিফা। সেই হিসেবে কমিশন বাবদই ফিফার পকেটে যাবে প্রায় ২৬ লাখ ৯৯ হাজার ডলার বা ৩৩ কোটি টাকার বেশি।

ফাইনাল ম্যাচের জন্য ফিফার নির্ধারিত সর্বনিম্ন টিকিটের দাম ধরা হয়েছে ১০ হাজার ৯২৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ ফুটবল।

/টিই/