এ বছরই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বিশেষ প্রতিনিধি

সেশন জট কমাতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘চলতি বছরের ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা। পাশাপাশি এগিয়ে আনা হবে ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচিও। বিগত সময়ে নানা কারণে এসএসসি, এইচএসসিসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষার সময়সূচি পরিবর্তন হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি হয়েছে। একই সঙ্গে সেশন জটে পড়তে হয়েছে তাদের। তাই সেশনজট বন্ধে এসব পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’
তিনি আরও বলেন, ‘কাজের প্রতি আগ্রহ বাড়াতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলির নীতিমালা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এটি করা গেলে শিক্ষকেরা বদলি হয়ে নিজ এলাকার কাছাকাছি থেকে শিক্ষকতা করবেন। এতে তাদের মানসিক চাপ কমবে।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির সিটিজেন জার্নালকে বলেন, ‘জাতীয় নির্বাচনের কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষা পিছিয়ে যায়। তবে পরীক্ষা নেওয়ার জন্য বোর্ড প্রস্তুত রয়েছে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়া গেলে সেটি বাস্তবায়ন করা হবে।’