চেক জালিয়াতি মামলায় মনপুরার পিআইও গ্রেপ্তার

বরিশাল সংবাদদাতা

ভোলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চেক প্রতারণা মামলা রয়েছে বলে জানিয়েছেন বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
জানা গেছে, পিআইও বিজনের বিরুদ্ধে চেক জালিয়াতি ও সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়। এরপর থেকেই গত দুই সপ্তাহ ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি। পরে শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের নিজ বাসা থেকে বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মিজানুর রহমান জানান, এনআই অ্যাক্টের (চেক প্রতারণা) একটি মামলায় পিআইও বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হওয়ায় তথ্য প্রযুক্তির সহায়তায় তার ওপর নজরদারি রাখা হয়েছিল। পরে শুক্রবার বিকেলে নিজ বাসা থেকে বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, ঝালকাঠিসহ আরও বেশ কয়েকটি থানায় পিআইও বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে মামলা রয়েছে।