শিরোনাম

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি সংবাদদাতা
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাবিতে মানববন্ধন
মানববন্ধন। ছবি: সংবাদদাতা

‘জুলাই সনদ’ কার্যকর করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন তুলে ধরেন।

এ সময় জাবি ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, আমরা দেখছি, ২০টি অধ্যাদেশের চারটি বাতিল ও ১৬টি অধিকতর আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। বর্তমান সরকার এস্টাবলিশমেন্টের জন্য এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দীন আয়ান বলেন, বিএনপি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় গিয়ে তারা এখন সেই আদর্শ থেকে সরে দাঁড়িয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি ও সংসদে নীরবতা জনগণের রায়ের প্রতি অবহেলারই প্রমাণ। তাই অবিলম্বে জুলাই সনদসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

/এসআর/