শিরোনাম

ব্রাজিলের খেলোয়াড় বিশ্বরেকর্ড গড়লেন ক্রিকেটে

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ব্রাজিলের খেলোয়াড় বিশ্বরেকর্ড গড়লেন ক্রিকেটে
লরা কারদোসো ৪ রানে নেন ৯ উইকেট। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলকে মানুষ ফুটবলের জন্যই চেনে। ফুটবল বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও সাফল্য পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন দেশটির খেলোয়াড়রা। এবার ব্রাজিলের নারী ক্রিকেটার লরা কারদোসো অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন। লরা টি-টোয়েন্টি ক্রিকেটে একাই নিয়েছেন ৯ উইকেটে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে নতুন এই মাইলফলক স্পর্শ করেন লরা কারদোসো। লেসোথোর বিপক্ষে লরা ৩ ওভার বল করে ৪ রানে নেন ৯ উইকেট।

পুরুষ বা নারী টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথম কোনো বোলার এক ইনিংসে ৯ উইকেট নিলেন।

ম্যাচে আগে ব্যাট করে ২০২ রান তোলে ব্রাজিল নারী দল। কারদোসোর দুর্দান্ত বোলিংয়ে ৬.২ ওভারে মাত্র ১৩ রানেই অলআউট হয় লেসোথো নারী দল।

১৮৯ রানের বড় জয় পায় ব্রাজিল। কারদোসো দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক করেন। চতুর্থ ওভারে নেন আরও ৪ উইকেট। ষষ্ঠ ওভরে শিকার করেন আরও ২টি।

এই টুর্নামেন্টে ব্রাজিল, বতসোয়ানা ও লেসোথো ছাড়াও খেলছে মালাউই, জাম্বিয়া ও মোজাম্বিক নারী দল।

/টিই/