শিরোনাম

রাজধানীতে আ. লীগের সাবেক এমপি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে আ. লীগের সাবেক এমপি গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত সফুরা বেগম রুমী। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আওয়ামী লীগ সরকারের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গণমাধ্যমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সাদ আহমেদ।

গতকাল বুধবার দিবাগত রাতে একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত সফুরা বেগম রুমী আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি তিনি লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

ডিবি পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই আত্মগোপনে চলে যান সফুরা বেগম রুমী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি মোহাম্মদপুরের একটি বাসায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

ওসি সাদ আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে সফুরা বেগম রুমীকে দ্রুত লালমনিরহাটে নিয়ে আসা হবে এবং সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

/এফআর/