আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

বগুড়া সংবাদদাতা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট আবহে ফিরতে যাচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্টেডিয়ামটির অবকাঠামো ও সার্বিক সুযোগ-সুবিধা পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ ঘোষণা দেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এক সময়ের অত্যন্ত কার্যকর এই আন্তর্জাতিক ভেন্যুটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও বর্তমান সরকার এটিকে আইসিসির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, আগামী জুলাই মাসে ‘নারী বিপিএল’ আয়োজনের একটি পরিকল্পনা রয়েছে এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই এই মাঠটিকে প্রস্তুত করা হচ্ছে।
স্টেডিয়ামের ফ্লাডলাইট, ড্রেসিংরুম, গ্যালারি এবং ড্রেনেজ সিস্টেমের যে জরাজীর্ণ অবস্থা তৈরি হয়েছে, সেগুলো সংস্কারের জন্য ইতিমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের প্রকৌশলী এবং কর্মকর্তারা কাজ শুরু করেছেন বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এছাড়া দেশের নানা অঞ্চলে যে স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, তার মধ্যে রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজটি বগুড়ায় নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
স্টেডিয়ামের সরঞ্জাম চুরির অভিযোগ এবং দীর্ঘদিনের অবহেলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে কী হয়েছে সেটি সবাই জানেন, তবে বর্তমান সরকার প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর।
বিসিবি-র সিইও এবং অ্যাডহক কমিটির সদস্যদের সাথে নিয়েই সমস্যার উৎসগুলো চিহ্নিত করা হয়েছে। রাতারাতি সবকিছু পরিবর্তন সম্ভব না হলেও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শহীদ চান্দু স্টেডিয়ামকে আবারও আন্তর্জাতিক ভেন্যু হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আমিনুল হক।