যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার আগে ইসলামাবাদে ২ দিনের ছুটি ঘোষণা
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৬: ৪৩

প্রতীকী ছবি। সংগৃহীত
মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) এবং শুক্রবার (১০ এপ্রিল) দুই দিনের স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) রাতে ইসলামাবাদের জেলা প্রশাসন এক নোটিশের মাধ্যমে এ ছুটির কথা জানালেও সেখানে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে সাধারণত বড় ধরনের কূটনৈতিক কর্মসূচির আগে নিরাপত্তার স্বার্থে ইসলামাবাদে এ ধরনের বিধিনিষেধ বা ছুটি জারির রেওয়াজ রয়েছে।
ইসলামাবাদে অনুষ্ঠেয় এ গুরুত্বপূর্ণ আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইতোমধ্যে হোয়াইট হাউসের পক্ষ থেকে সে ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানি কর্তৃপক্ষের জারি করা নোটিশ অনুযায়ী, এ দুই দিনের ছুটি কেবল ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরিতে কার্যকর থাকবে। তবে জনস্বার্থ বিবেচনায় পুলিশ, হাসপাতাল এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের মতো জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলোর কার্যক্রম ছুটির আওতামুক্ত রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসলামাবাদের উপকমিশনারের দপ্তর জরুরি সেবা চালু থাকার বিষয়টি নিশ্চিত করে নাগরিকদের নিজেদের দৈনন্দিন কার্যক্রম সে অনুযায়ী গুছিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে।
সূত্র: ডন

/এমএকে/

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়ালো ২০০