বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বগুড়া সংবাদদাতা

বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন। আটক শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জেলা স্কুল কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
আটক তিশা শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের পরিবর্তে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেন ঈশিতা। এসময় প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করে কক্ষ পরিদর্শক। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ঈশিতা জানান, সে নিপা খাতুনের হয়ে ‘প্রক্সি’ হিসেবে পরীক্ষা দিচ্ছেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে বগুড়া সদর থানা পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ‘আটক শিক্ষার্থী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, নিপা খাতুন তার খালা হন এবং সেই সম্পর্কের সূত্র ধরেই তিনি তার হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।’
তিনি আরও জানান, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’