শিরোনাম

আজ স্বর্ণ কিনলে গুনতে হবে যত টাকা

সিটিজেন ডেস্ক
আজ স্বর্ণ কিনলে গুনতে হবে যত টাকা
ছবি: সিটিজেন জার্নাল

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত ২৩ এপ্রিল স্বর্ণের দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরিতে স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়। শনিবার (২৫ এপ্রিল) সেই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সমন্বিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ২০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ মিলবে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায়।

স্বর্ণের দামের পাশাপাশি রুপার দামও কমানো হয়। সমন্বিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৪ হাজার ৬৬৬ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৫০০ টাকা।

/জেএইচ/