শিরোনাম

রাজশাহীতে লঙ্কা তাপে পুড়লো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে লঙ্কা তাপে পুড়লো বাংলাদেশ
৯৫ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কার ওপেনার হাসিনি পেরেরা। ছবি: বিসিবি

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে এগিয়ে ছিল বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচে সমতা ফেরায় লঙ্কানরা। রাজশাহীতে শনিবারের (২৫ এপ্রিল) ম্যাচটি হয়ে ওঠে সিরিজ ফাইনাল। ম্যাচে বাংলাদেশেকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।

আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ। জবাবে ২১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

রান তাড়া করতে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ১০ রান করে আউট হন চামারি আতাপাতু। দ্বিতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন দারুণ জুটি গড়েন ওপেনার হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। তাতেই জয়ের ভিত পায় লঙ্কানরা। ৭ চারে ৫৬ রানে থামেন দুলানি।

তৃতীয় উইকেটে নামা হারশিথা সামারাবিক্রমাকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন হাসিনি পেরেরা। ৫ রানের আক্ষেপ রয়ে যায় হাসিনির। ব্যক্তিগত ৯৫ রানে সোবহান মোস্তারির করা বলে রাবেয়া খানের হাতে ক্যাচ তুলে দেন। ৪৪ রানে সামারাবিক্রমা ও ২ রানে হানসিমা অপরাজিত থাকেন।

২ উইকেট নেন মারুফা আক্তার। সোবহানা মোস্তারি নিয়েছেন ১ উইকেট।

তার আগে রাজশাহীতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন সোবহানা মোস্তারি। ৬০ বলে পূর্ণ করেন ফিফটি। তার ৮০ বলের ইনিংসে ছিল ৮ চার। এছাড়া নিগার সুলতানা জ্যোতি ৪০ রান করেন। ৩৬ বলে ২৫ রান করেছেন শারমিন।

/টিই/