আসল মেসির মুখোমুখি হচ্ছেন ‘জর্ডানের মেসি’

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপে এবারই প্রথম জায়গা পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। এই ইতিহাস গড়ার পেছনে যার ভূমিকা সবচেয়ে বেশি, তিনি হলেন মৌসা আল-তামারি। ফরাসি ক্লাব রেঁনের হয়ে খেলেন তিনি। ২৮ বছর বয়সী এ রাইট উইঙ্গার ‘জর্ডানের মেসি’ নামে পরিচিত।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এ বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও জর্ডান। ‘জে’ গ্রুপে দেশদুটির সঙ্গে আছে আলজেরিয়া এবং অস্ট্রিয়া। আগামী ২৭ জুন আরলিংটনে আর্জেন্টিনার মুখোমুখি হবে জর্ডান। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যে এটাই হবে প্রথম ম্যাচ। আর এই ম্যাচেই মুখোমুখি লড়াই হবে আসল মেসি ও ‘জর্ডানের মেসির’।
অসাধারণ নৈপুণ্যের কারণেই আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির নামের তকমা পেয়েছেন আল তামারি। ১৯৯৭ সালে জন্ম নেওয়া আল-তামারির ফুটবল ক্যারিয়ারের শুরু জর্ডানের ক্লাব শাদাব আল ওরদোনের বয়সভিত্তিক প্রকল্পে। এরপর পা দেন ইউরোপে, ২০১৮ সালে তিনি যোগ দেন সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল নিকোশিয়ায়। সেখানে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে ‘জর্ডানের মেসি’ তকমা পান। বেলজিয়ামের ঘরোয়া ফুটবল ঘুরে তামারি ফরাসি ফুটবল মঁপেলিয়েরেতে যোগ দেন। সবশেষ গত বছর যোগ দেন রেঁনেতে।
মেসির মতোই বাঁ পায়ে ঝলক দেখিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তামারি। ইউরোপে বড় লিগে জর্ডানের প্রথম ফুটবলার হিসেবে তারকা ইমেজ পেয়েছেন তিনি। জর্ডানকে ২০২৬ বিশ্বকাপে তুলতে মুখ্য ভূমিকা পালন করেন তিনি। এর আগে ২০২৪ এশিয়ান কাপের ফাইনালে তোলায়ও তার অবদান ছিল। জাতীয় দলের জার্সিতে ৯০ ম্যাচে ২৪ গোল করেছেন ইতিহাস গড়তে যাওয়া এই উইঙ্গার।