শিরোনাম

খুলনা ওয়াসায় নতুন এমডি নিয়োগ

বিশেষ প্রতিনিধি
খুলনা ওয়াসায় নতুন এমডি নিয়োগ
প্রতীকী ছবি

খুলনা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেলেন সরকারের যুগ্মসচিব মো. ফিরোজ শাহ। সোমবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যুগ্মসচিব মো. ফিরোজ শাহকে স্থানীয় সরকার বিভাগের অধীন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হলো। তাকে আগামী ২৭ এপ্রিলের মধ্যে কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওইদিন বিকেলেই তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

/এফআর/