পটুয়াখালীতে কানে ইয়াবা লুকিয়ে ৯ দিন পর ধরা পড়লো যুবক

পটুয়াখালী সংবাদদাতা

পুলিশের তল্লাশি থেকে বাঁচতে কানের ভেতরেই ইয়াবা লুকিয়ে রেখেছিলেন পটুয়াখালীর যুবক নিরব ইসলাম। তবে তীব্র ব্যথায় তার এমন অভিনব কৌশল ভেস্তে গেল। দীর্ঘ ৯ দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে অবশেষে তার কান থেকে বের করা হয় দুটি ইয়াবা ট্যাবলেট। এমন ঘটনা পুরো পটুয়াখালী জেলায় চাঞ্চল্য জন্ম দিয়েছে।
জানা গেছে, গত ২২ এপ্রিল পটুয়াখালীর একটি মাদক নিরাময় কেন্দ্রে নিরব ইসলামকে ভর্তি করেন পরিবারের সদস্যরা। নিরাময় কেন্দ্রে যাওয়ার পর থেকেই কানে তীব্র ব্যথার কথা বলতে থাকেন নিরব। বিষয়টি গুরুত্ব দিয়ে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যায় কর্তৃপক্ষ। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর কানের ভেতর ইয়াবা রাখার বিষয়টি সামনে আসে। চিকিৎসকরা তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর একটি বেসরকারি ক্লিনিকে নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আসাদুজ্জামান রাজিব অস্ত্রোপচারের মাধ্যমে নিরব ইসলামের কানের ভেতর থেকে দুটি ইয়াবা ট্যাবলেট বের করেন। এমন ঘটনায় উপস্থিত চিকিৎসক ও সংশ্লিষ্টরা হতবাক হয়ে পড়েন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ‘অভিযুক্ত নিরব দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তাকে আগেও কয়েকবার গ্রেফতার করা হয়েছিল।’
মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান শিবলী জানান, ‘নিরবকে কেন্দ্রে ভর্তি করার পরপরই সে কানের ব্যথার কথা জানায়। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে অস্ত্রোপচারের মাধ্যমে তার কানের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘নিরব ইসলামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর এলাকায়। এর আগে চার মাস জেলা কারাগারের ‘সেফ কাস্টডি’তে ছিল সে।’