শিরোনাম

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

দেশে বেড়েই চলছে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টার হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এ রোগে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০ জনে। শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা হামে আক্রান্ত হয়ে চারজন এবং হামের উপসর্গ নিয়ে তিনজন মারা গেছে। একই সময়ে ১৭২ জন রোগীর হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৯৮ শিশু।

সবশেষ মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে সিলেট বিভাগে বাকি এক শিশুর মৃত্যু হয়।

/এফআর/