শিরোনাম

জাতীয় সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিশেষ প্রতিনিধি
জাতীয় সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছে | তাদের এই নাশকতার পরিকল্পনা ব্যর্থ করে দিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে |

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের একটি চিঠি সূত্রে এই তথ্য পাওয়া গেছে | চিঠিটি হাইওয়ে, এপিবিএন, পিবিআই, সিআইডি, এটিইউ, শিল্প পুলিশের অতিরিক্ত আইজি; র‌্যাবের মহাপরিচালক, রেঞ্জ পুলিশ, নৌপুলিশ, সব জেলার পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটে পাঠানো হয়েছে|

ওই চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে | তারা রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা বিস্ফোরণ এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর পরিকল্পনা নিতে পারে |

এই উগ্রবাদী সংগঠনের সদস্যরা যেসব স্থাপনায় হামলা চালাতে পারে সেগুলোর মধ্যে জাতীয় সংসদ, পুলিশ ও সেনাাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র ও শাহবাগ চত্বর আছে |

পুলিশ সদর দপ্তরের ওই চিঠিতে উগ্রবাদী সংগঠনের সদ্যরা যাতে এসব গুরুত&পূর্ণ স্থাপনায় হামলা চালাতে না পারে সেজন্য নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে | এ ছাড়া যারা নাশকতার পরিকল্পনায় যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে |

/বিবি/