মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর ঘিরে অনিশ্চয়তা
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২১: ৪২

পাকিস্তানের ইসলামাবাদে আলোচনার জন্য পৌঁছানোর পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি: রয়টার্স
মার্কিন প্রতিনিধিদলের সম্ভাব্য ইসলামাবাদ সফরকে ঘিরে এখনো অনিশ্চয়তা কাটেনি। এছাড়া তারা কী প্রস্তাব বা বার্তা নিয়ে যাচ্ছে সে বিষয়েও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
তবে শুক্রবার (২৫ এপ্রিল) মার্কিন প্রশাসনের অবস্থান থেকে দুটি বিষয় পরিষ্কারভাবে উঠে এসেছে।
প্রথমত, ইরানকে কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে দেওয়া হবে না এবং দেশটি যেন পারমাণবিক অস্ত্রভাণ্ডার গড়ে তুলতে না পারে এ বিষয়ে যুক্তরাষ্ট্র অনড়।
দ্বিতীয়ত, ইরানের বন্দরগুলোকে লক্ষ্য করে আরোপিত অবরোধ প্রত্যাহারের কোনো ইঙ্গিত দিচ্ছে না ওয়াশিংটন।
এ অবস্থার মধ্যেই আলোচনা চলছে, দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে এবং চলমান উত্তেজনার অবসান ঘটাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে হয়তো বারাক ওবামা আমলের ২০১৫ সালের পারমাণবিক চুক্তির কাঠামোর দিকে ফিরে যেতে হতে পারে।
বিশ্লেষকদের মতে, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞার কিছু অংশ শিথিল করতে হতে পারে। এর ফলে নিষেধাজ্ঞার আওতায় আটকে থাকা বিপুল পরিমাণ রাজস্ব ইরানের হাতে পৌঁছাতে পারে, যা তেহরানকে তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে সরে আসতে রাজি করানোর একটি কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: আল জাজিরা

/এমআর/