শিরোনাম

রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিম

বিনোদন ডেস্ক
রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিম
ছুটি রিসোর্টের প্রেস মিট অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিম (মাঝে)। ছবি: সিটিজেন জার্নাল

বাংলাদেশি মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। এবার যুক্ত হলেন নতুন প্রতিষ্ঠানে। সম্প্রতি মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে আবাসন ও পর্যটন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ছুটি গ্রুপ’।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পূর্বাচলে অবস্থিত এই রিসোর্টে এক প্রেস মিট অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছুটি গ্রুপের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা এডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী। এ সময় আরও উপস্থিত ছিলেন, ছুটি রিসোর্ট পূর্বাচলের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফেরদৌস, ছুটি রিসোর্ট পুবাইল ও ছুটি ফরেস্ট ঈগল রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর মো. সামসুল ইসলাম মাসুদ। এছাড়াও ছুটি বিচ রিসোর্ট ও সালতানাত টি রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামালসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিম বলেন, ‘ছুটি গ্রুপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। বাংলাদেশের পর্যটন খাতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি, আতিথেয়তা ও অর্থবহ ভ্রমণ অভিজ্ঞতার সমন্বয়ে তারা যে কাজ করছে, তার অংশ হতে পেরে আমি আনন্দিত।’

অনুষ্ঠানে অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী বলেন, ‘বিদ্যা সিনহা মিমকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।’

তার ব্যক্তিত্ব, জনপ্রিয়তা এবং দর্শকদের সঙ্গে গভীর সংযোগ ছুটি গ্রুপের মূল্যবোধ ও লক্ষ্যকে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

/জেএইচ/