শিরোনাম

অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন
অভিনেতা তারিকুজ্জামান তপন। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে পরপারে পাড়ি জমালেন অভিনেতা তারিকুজ্জামান তপন। শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেন।

অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজে এক পোস্টে অপু লেখেন, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

দীর্ঘদিন ধরে খাদ্যনালির ক্যান্সারে ভুগছিলেন অভিনেতা তারিকুজ্জামান তপন। তিনি একাধিক কেমোথেরাপি নিয়েছিলেন।

তারিকুজ্জামান তপন ক্যারিয়ার জীবনে অনেকগুলো টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। তার কৌতুক চরিত্রের অভিনয় দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়।

/এফআর/