গুম-খুন অধ্যাদেশ বাতিল করার পাঁয়তারা করছে সরকার: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকার সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করার মতো দুঃসাহস দেখিয়েছে। এখন গুম-খুন অধ্যাদেশ বাতিল করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শনিবার (২৫ এপ্রিল) জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
শিবির সভাপতি বলেন, আজ জুলাইযোদ্ধাদের ওপর হামলা করা হচ্ছে। প্রতিটি শিক্ষাঙ্গণকে উত্তপ্ত করার চেষ্টা করছে ছাত্রদল। চট্টগ্রাম সিটি কলেজে আমাদের জুলাইযোদ্ধা ভাইদের ওপর আঘাত করা হয়েছে। আমরা ধৈর্য ধারণ করছি। আমরা বলতে চাই, আপনারা যে মসনদে বসে আছেন, তা শহীদের রক্তে গড়া মসনদ। এ মসনদের সঠিক ব্যবহার করতে না পারলে তা ভেঙে তছনছ হয়ে যাবে। অনতিবিলম্বে আপনার পেটুয়া বাহিনী, সন্ত্রাসী ছাত্রদলকে নিয়ন্ত্রণ করুন।
তিনি বলেন, আমরা এরইমধ্যে দেখেছি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করার মতো দুঃসাহস দেখিয়েছে বর্তমান সরকার। এখন আবার গুম-খুন অধ্যাদেশ বাতিল করার পাঁয়তারা করছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধন করে ফ্যাসিবাদের দালালদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। খুব বেশি দেরি নেই এদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে।
নুরুল ইসলাম বলেন, একসময় ছাত্রলীগকে কাজে লাগিয়ে পুরো বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ। তাদের এক মন্ত্রী বলেছিলেন, ছাত্রলীগ রাস্তায় নামলে কেউ থাকার জায়গা পাবে না। কিন্তু তারাই আজ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বর্তমান সরকারও যদি জুলাই সনদকে অস্বীকার করে, ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করার চেষ্টা করে, গণরুম-গেস্টরুম সংস্কৃতি চালু করে, তাহলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই দাঁতভাঙা জবাব দেওয়া হবে, ইনশাআল্লাহ।