শিরোনাম

জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আজ

সিটিজেন ডেস্ক
জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আজ
ছবি: সংগৃহীত

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সমাবেশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় কঠোর হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে যারা বেইমানি করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পর্দার আড়াল থেকে যারা ষড়যন্ত্র করছে তাদের দ্রুত চিহ্নিত করা হবে। জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। জামায়াত আমির জানান, কোনো অপশক্তির কাছেই নতি স্বীকার করবে না দেশপ্রেমিক জনতা।

মূলত জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং শহিদ পরিবারের সম্মান রক্ষার্থেই আজকের এ জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।

/এমএকে/