শিরোনাম

আজ্জুরিদের কোচ হতে যাচ্ছেন গার্দিওলা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
আজ্জুরিদের কোচ হতে যাচ্ছেন গার্দিওলা
পেপ গার্দিওলা। ছবি: সংগৃহীত

পেপ গার্দিওলা আগেই জানিয়েছেন, ম্যানচেস্টার সিটির দায়িত্ব শেষে আর কোনো ক্লাব নয়, জাতীয় দলের কোচ হতে চান। তবে কোন দেশের জাতীয় দলের কোচ হতে চান তিনি সেটি বলেননি। এবার জানা গেলো এই গ্রীষ্মেই বিশ্বকাপজয়ী এক দলের ডাগআউটে দাঁড়াচ্ছেন গার্দিওলা।গার্দিওলা ইতালি ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন। এমন খবর জানিয়েছে ইতালির জনপ্রিয় ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ট।

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি ইতালি। তাই নিশ্চিতভাবেই গার্দিওলা এখন সেরা পছন্দ হতে পারে ইতালির। আজ্জুরিদের অন্যতম সেরা ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চিও তাই মনে করেন।

ইতালি দলের সর্বশেষ কোচ জেনেরো গাত্তুসোর সহকারী হিসেবে কাজ করা বোনুচ্চি বলেন, ‘যদি সত্যি নতুন করে শুরু করার ইচ্ছা থাকে, তাহলে আমি গার্দিওলাকে দিয়েই শুরু করতে চাই। এমনটা কঠিন হলেও, স্বপ্ন দেখতে তো আর খরচ লাগে না।’

গাজেত্তার সংবাদটি সত্য হলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ম্যানচেস্টার সিটি ছাড়বেন গার্দিওলা। সিটির সঙ্গে চুক্তির আর এক বছর বাকি আছে গার্দিওলার। এই মৌসুমে একটা সময় লিগ শিরোপা থেকে দূরে থাকা ম্যানসিটি এখন পয়েন্ট তালিকায় শীর্ষে। সমান ৩৩ ম্যাচে আর্সেনালের সঙ্গে পয়েন্ট সমান ৭০ হলেও বেশি গোল করায় চূড়ায় আছে সিটি।

/টিই/