শিরোনাম

হাতে আঘাত পেয়েছেন নাহিদ রানা

নিজস্ব প্রতিবেদক
হাতে আঘাত পেয়েছেন নাহিদ রানা
নাহিদ রানা। ছবি: ফেসবুক

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন নাহিদ রানা। সময়টা ভালোই কাটার কথা। কিন্তু চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পেয়েছেন নাহিদ রানা।

মাঠে বোলিং মার্কে বিজ্ঞাপনের পেরেকে লেগে ডান হাত ছিলে গেছে নাহিদ রানার। হাতে ব্যান্ডেজ করা হয়েছে। তবে সেলাই লাগেনি। দু-এক দিনের মধ্যে বল করতে পারবেন বলে জানিয়েছেন বিসিবির মেডিক্যাল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন নাহিদ রানা। দ্বিতীয় ওয়ানডেতে নেন ৫ উইকেট। পুরো সিরিজে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা রানার গতিময় বোলিংয়ে অস্বস্তি বোধ করেছেন।

অবশ্য চট্টগ্রামে আগামী রবিবার (২৬ এপ্রিল) শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে নাহিদ রানাকে দলে রাখা হয়নি। পিএসএলে ফেরার জন্য ছাড়পত্রও দেওয়া হয়নি তাকে।

/টিই/