মধুবালা চরিত্রে সারা অর্জুন

মধুবালা চরিত্রে সারা অর্জুন
বিনোদন ডেস্ক

অবশেষে বলিউডের কিংবদন্তী অভিনেত্রী মধুবালার বায়োপিকের শুটিং শুরু হচ্ছে। এতদিন কে হবেন মধুবালা, সেটা নিয়ে চলছিল জল্পনা। তবে সকল আলোচনার অবসান ঘটিয়ে সিনেমাটির পরিচালক মধুবালা হিসেবে বেছে নিয়েছেন বলিউড সেনসেশন সারা অর্জুনকে। ‘ধুরন্ধর’ সিনেমায় সাড়া জাগানো সাফল্যের পর নতুন চরিত্রে দেখা যাবে তরুণ এই অভিনেত্রীকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটি প্রযোজনা করবেন বিখ্যাত নির্মাতা সঞ্জয় লিলা বনশালি। পরিচালনার দায়িত্বে থাকতে পারেন ‘ডার্লিংস’ খ্যাত পরিচালক জাসমিত কে রিন। বানশালি মানেই রাজকীয় সেট আর নিখুঁত ফ্রেম। তবে অবাক করার মতো বিষয় হচ্ছে ছবিটি সিনেমা হলে মুক্তি পাওয়ার বদলে স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসবে।
জানা গেছে, ২০২৬ সালের জুলাই মাস থেকেই এই বায়োপিকের শুটিং শুরু হবে। এটি সরাসরি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।
এদিকে মধুবালার চরিত্রে অভিনয়ের জন্য আগে কিয়ারা আদভানি ও অনিত পাড্ডার নাম শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সুযোগটি পেলেন সারা অর্জুন। তবে দিলীপ কুমার ও কিশোর কুমারের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
যদিও এখন পর্যন্ত অফিশিয়াল কোনো ঘোষণা হয়নি। তবুও সারা অর্জুনকে ঘিরে যে আলোচনা শুরু হয়েছে, তাতেই বোঝা যাচ্ছে এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া।