যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের

যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের
সিটিজেন ডেস্ক

অর্থোডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশও এই যুদ্ধবিরতি মেনে চলবে।
শুক্রবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শনিবার বিকাল থেকে শুরু হয়ে রোববার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। পুতিনের এই ঘোষণা গত বছরের অনুরূপ একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির মতোই। তখন উভয় পক্ষই একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছিল।
এদিকে, যুদ্ধবিরতি কার্যকর করতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে সব ফ্রন্টে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে সেনাদের সম্ভাব্য উসকানি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
অন্যদিক, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেন আগেই ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং এখন সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেবে।
তিনি বলেন, মানুষের এমন একটি ইস্টার প্রয়োজন, যেখানে কোনো হুমকি থাকবে না এবং এটি প্রকৃত শান্তির দিকে এগিয়ে যাওয়ার সুযোগ হতে পারে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই যুদ্ধবিরতির ঘোষণা আগাম যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়নি। এটি কোনো ত্রিপক্ষীয় শান্তি আলোচনার অংশ নয়।