শিরোনাম

ইরানে বিশেষ দূত পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

সিটিজেন ডেস্ক
ইরানে বিশেষ দূত পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

জাহাজ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানে নতুন বিশেষ দূত পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া। ইতোমধ্যেই নতুন বিশেষ দূত হিসেবে কুয়েতে সাবেক রাষ্ট্রদূত চুং বিয়ুং-হাকে নিয়োগ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে দক্ষিণ কোরিয়ার জাহাজ ও নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন তিনি।

শুক্রবার (১০ এপ্রিল) এ নিয়োগের ঘোষণা আসে। এর একদিন আগে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেন।

ইয়োনহাপের তথ্যমতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার কারণে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে প্রণালিটিতে নৌযান চলাচল বন্ধ রয়েছে। সেখানে দক্ষিণ কোরিয়ার ২৬টি জাহাজ সেখানে আটকা পড়ে আছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/