সংরক্ষিত নারী আসন: প্রথম দিনে ৫২ জনের মনোনয়ন সংগ্রহ

সিটিজেন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের লক্ষে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫২ জন প্রার্থী । বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। ইসি সূত্রে জানা গেছে, প্রথম দিনে আবেদনকারী ৫২ জন নারীই বিএনপির সমর্থনপ্রত্যাশী হিসেবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।
সংরক্ষিত আসনের লড়াইয়ে এবার অন্যতম আলোচিত নাম সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বড় মেয়ে আইরীন মাহবুব। উল্লেখ্য, ২০১৮ সালের বিতর্কিত রাতের ভোট এবং নানা প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার সময় মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যা রাজনৈতিক মহলে বেশ আলোচিত।
আইরীন মাহবুব ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- মনিরা বানু, শাহেনেওয়াজ চৌধুরী, ফরিদা আক্তার, মমতাজ আক্তার, ফারজানা রশিদ লাবনী, নিলুফা ইয়াসমিন খান, সায়েমা খাতুন, তাহমিনা বেগম রিপা, রোকেয়া চৌধুরী বেবী, শাকিলা ফরহাদ বানু, কাজী নাজিয়া হক, জিনাত আরা আফু, কাজী মরিয়ম বেগম, হাফেজা ফেরদৌস লিমন, তাহমিনা খান, রুবিনা আক্তার রুবা, শামিমা রহিম, মুনমুন তালুকদার, তহমীনা আক্তার হাসেমী, তাহসিন শারমিন তামান্না, রেহেনা পারভীন, ফৌজিয়া সাফদার সোহেলী, খালেদা ইয়াসমিন, আফসানা মিমি, সানসিলা জেবরিন, সানজানা চৈতী পপি, শাহানা সুলতানা, সেলিনা আফরোজ, নাছিমা তালুকদার, নাসিমা আক্তার, কাওসার জাহান ফরিদা, রায়হান রহমান হেলেন, লাভলী, জেসমিনা খানম, ফরিদা ইয়াসমিন (ডোরা), মমতাজ বেগম (নয়ন), বেগম রাজিয়া আলম, সেলিনা পারভীন, হাবিবা আক্তার পাপিয়া, আয়েশা আক্তার সানজি, সায়মা আহমেদ, শাহীনূর বেগম (সাগর), মাহমুদা আক্তার, নাছিমা ইসলাম চৌধুরী দৃষ্টি, জিন্নাতুন নেছা জিনু, সামিরা আজিম, সুলতানা বেগম (আঁখি সুলতানা), খাদিজা বেগম, মাহমুদা সুলতানা, মাহমুদা সুলতানা চৌধুরী (ঝর্ণা) ও নিলুফার চৌধুরী মনি।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ৫০টি সংরক্ষিত আসনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ এপ্রিল পর্যন্ত তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আপিল দায়েরের জন্য ২৬ এপ্রিল সময় নির্ধারণ করা হয়েছে। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। আগামী ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নির্বাচন কমিশনের আসন বণ্টন অনুযায়ী, বিএনপি ও তাদের রাজনৈতিক মিত্ররা গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মিলে মোট ৩৬টি আসন পাচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও তাদের শরিক এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস পাচ্ছে ১৩টি আসন। অবশিষ্ট একটি আসন বরাদ্দ দেওয়া হচ্ছে ছয়জন স্বতন্ত্র সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত জোটকে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কোনো জোটের সঙ্গে নেই এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও কোনো জোটে অন্তর্ভুক্ত না হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এর আগে গত সোমবার (৫ এপ্রিল) ২৯৬ জন সংসদ সদস্যের নাম সম্বলিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন।