শিরোনাম

তেলের বিনিময়ে মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন

সিটিজেন ডেস্ক
তেলের বিনিময়ে মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আর্থিক সহায়তা এবং জ্বালানি সরবরাহের বিনিময়ে ইউক্রেনের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ইরানের নকশা করা শাহেদ ড্রোন ভূপাতিত করেছে।

তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিয়েভের বাহিনী সরাসরি উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে, যাতে ইরানের ড্রোন হামলা প্রতিহত করা যায়।

জেলেনস্কি বলেন, ‘আমরা আমাদের সামরিক বিশেষজ্ঞদের মধ্যপ্রাচ্যে পাঠিয়েছি, যার মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধের বিশেষজ্ঞরাও রয়েছেন।’

আমরা কিছু দেশকে দেখিয়েছি কীভাবে ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়। আমরা কি ইরানি ‘শাহেদ’ ড্রোন ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি। শুধু একটি দেশে? না, একাধিক দেশে। আমার দৃষ্টিতে এটি একটি সাফল্য,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এই সহায়তা ও দক্ষতার বিনিময়ে ইউক্রেন বিভিন্ন সুবিধা পাবে। কিছু ক্ষেত্রে আমরা আমাদের জ্বালানি অবকাঠামো রক্ষার জন্য ইন্টারসেপ্টর পাচ্ছি, আবার কোথাও আর্থিক সহায়তা পাচ্ছি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এসব আমাদের জ্বালানি স্থিতিশীলতা আরও জোরদার করবে– এ নিয়ে এক বছরের চুক্তি রয়েছে। পাশাপাশি ইউক্রেনের জন্য তেল ও ডিজেল সরবরাহও নিশ্চিত করা হয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

/জেএইচ/