শিরোনাম

‘টিকে থাকার লড়াই’ থেকে সরে ‘কৌশলগত সুযোগের’ দিকে ইরান

সিটিজেন ডেস্ক
‘টিকে থাকার লড়াই’ থেকে সরে ‘কৌশলগত সুযোগের’ দিকে ইরান
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ধ্বংসস্তুপ। ছবি: সংগৃহীত

ইরানভিত্তিক সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক আব্বাস আসলানি বলেন, যুদ্ধটি শুরুতে তেহরানের জন্য ‘টিকে থাকার লড়াই’ ছিল। তবে এখন তা ‘তাৎক্ষণিক হুমকি থেকে কৌশলগত সুযোগে’ রূপ নিয়েছে।

তেহরান থেকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ কারণেই ইরান মনে করছে, হরমুজ প্রণালিকে ঘিরে একটি নতুন স্থিতাবস্থা তৈরি হয়েছে এবং দেশটি এই পরিস্থিতি থেকে সুবিধা নিতে চায়।’

আসলানি বলেন, পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা শুরু হলেও ইরানের দিক থেকে যুক্তরাষ্ট্রের প্রতি ‘বিশ্বাসের ঘাটতি’ রয়েছে।

তার ভাষায়, ‘লেবাননে হামলা চালিয়ে প্রথম দিনেই ইসরায়েল আলোচনার শর্ত ভঙ্গ করেছে। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না, যা ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার শর্তের পরিপন্থী।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালালে শুরু হয় মধ্যপ্রাচ্য সংঘাত। দীর্ঘ ৪০ দিন পর যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রক্তক্ষয়ী এই যুদ্ধে ইরান হারিয়েছে অনেক। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ ৬২ জন নেতাই নিহত হয়েছেন।

যদিও প্রথমে যুদ্ধে টিকে থাকাকেই ইরানের জন্য বিজয় হিসেবে দেখা হচ্ছিলো। তবে ধীরে ধীরে ইরান কৌশলগত দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালি বন্ধ করে বিশ্বব্যবস্থায় নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/