শিরোনাম

‘সময় ফুরিয়ে আসছে’; ইসরায়েলকে ইরানের স্পিকার

সিটিজেন ডেস্ক
‘সময় ফুরিয়ে আসছে’; ইসরায়েলকে ইরানের স্পিকার
লেবাননে ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপ ভবনের সামনে উদ্ধারকর্মী। ছবি: সংগৃহীত

ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবফ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে সতর্ক করেছেন যে “সময় ফুরিয়ে আসছে”।

ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ‘সময় ফুরিয়ে আসছে’।

শুক্রবার (১০ এপ্রিল) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে এর স্পষ্ট মূল্য এবং কঠোর প্রতিক্রিয়া রয়েছে। দ্রুত আগুন নেভান।’

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ (শুক্রবার) সকালে বলেছেন, লেবাননে ‘কোনো যুদ্ধবিরতি নেই’। পাশাপাশি হিজবুল্লাহর ওপর ‘পূর্ণ শক্তি দিয়ে’ হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানে দুই সপ্তাহের জন্য হামলা স্থগিতের ঘোষণা দেন। ইরানও এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। এই চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাকিস্তান। সে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন, এই যুদ্ধবিরতির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত।

সূত্র: দ্য টেলিগ্রাফ

/জেএইচ/