শিরোনাম

ইসরায়েলে হিজবুল্লাহর পাল্টা রকেট হামলা

সিটিজেন ডেস্ক
ইসরায়েলে হিজবুল্লাহর পাল্টা রকেট হামলা
রকেট হামলা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ এপ্রিল) ট্রম্পের দেওয়া এই ঘোষণা সমর্থন করে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যোগ দেয় ইসরায়েলও। তবে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে বৃহস্পতিবার ভোরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘আমাদের দেশ ও জনগণের ওপর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই পাল্টা জবাব অব্যাহত থাকবে।’

এর আগে লেবানন থেকে ছোড়া একটি রকেট আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম।

উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানসহ পুরো অঞ্চলজুড়ে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। তবে লেবাননে এই যুদ্ধবিরতি কার্যকর নয় জানিয়ে বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। দিনভর চলা এই রক্তক্ষয়ী হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। এছাড়া ১১৬৫ জন আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/