যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় কারা থাকবেন

সিটিজেন ডেস্ক

পাকিস্তানের ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত আলোচনার বিস্তারিত বিষয়সূচি চূড়ান্ত করার কাজ চলছে। এরই মধ্যে পাকিস্তানের সরকারি কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছেন। আয়োজক দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার টেবিলে বসার আগে এই তালিকায় যেকোনো সময় পরিবর্তন আসতে পারে।
পাকিস্তানের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, উচ্চপর্যায়ের এ সংলাপে আয়োজক হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও আইএসআই প্রধান আসিম মালিক।
মার্কিন প্রতিনিধি দলে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, জ্যেষ্ঠ ব্যক্তিত্ব জেরাড কুশনার এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
অন্যদিকে ইরানের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে পারেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গলিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি।
যদিও আলোচ্যসূচি এবং অংশগ্রহণকারীদের নাম এখনও খসড়া পর্যায়ে রয়েছে, তবুও এ উদ্যোগকে আঞ্চলিক ভূ-রাজনীতি ও উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা

হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন