বিশ্বকাপের আগে ৬ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন উইঙ্গার

সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিতর্কিত ঘটনার জেরে বেনফিকা উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে ৬ ম্যাচ নিষিদ্ধ করেছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবল সংস্থা জানিয়েছে, ‘বর্ণবৈষম্যমূলক আচরণের জন্য’ আর্জেন্টাইন এই উইঙ্গারকে নিষিদ্ধ করা হয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে গেল ফেব্রুয়ারিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে একমাত্র গোলের পর বেনফিকার কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে উন্মত্ত উদযাপন করেন ভিনিসিয়ুস। সামনে ছিলেন স্বাগতিক দর্শকরাও। বিষয়টি ভালো লাগেনি প্রেস্তিয়ান্নি ও বেনফিকার অন্য খেলোয়াড়দের।
কিছুক্ষণ পর ভিনিসিয়ুস প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ আনেন। রেফারি ম্যাচ বন্ধ করে দেন। তার সতীর্থ কিলিয়ান এমবাপে জানান, প্রেস্তিয়ান্নি জার্সিতে মুখ ঢেকে ‘বানর’ বলেছিলেন ব্রাজিলিয়ানকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড উয়েফাকে জানান, বর্ণবাদী কোনো মন্তব্য তিনি করেননি। ‘সমকামীবিরোধী’ একটি শব্দ ব্যবহার করেন তিনি।
উয়েফার তদন্ত চলমান থাকতেই প্রেস্তিয়ান্নিকে দ্বিতীয় লেগের জন্য নিষিদ্ধ করা হয়। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলায় আর দুই ম্যাচ খেলতে পারবেন না এই উইঙ্গার। বাকি তিন ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করা হয় দুই বছর।
এই শাস্তি প্রযোজ্য হবে বিশ্বকাপেও, যদি তাকে আর্জেন্টিনার স্কোয়াডে রাখা হয়। কারণ এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী বর্ধিত করতে ফিফাকে অনুরোধ করেছে উয়েফা। অন্যথায় এই শাস্তি তিনি পাবেন আগামী মৌসুমের উয়েফা প্রতিযোগিতাগুলোতে।

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত জনগোষ্ঠীর তালিকায় বাংলাদেশ
রূপপুরে জ্বালানি লোডিং মঙ্গলবার, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে কবে