এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি

এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার, সোশ্যাল অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন তারা। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা তাদের ফুল দিয়ে বরণ করেন।
দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ইসহাক সরকার। ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে প্রায় তিন শতাধিক মামলার আসামি হন তিনি। পরবর্তীতে বিভিন্ন মামলায় আদালত থেকে খালাস পান ইসহাক সরকার।
সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
একই অনুষ্ঠানে যোগ দেওয়া মহিউদ্দিন রনি রেল খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। আর নুরুজ্জামান কাফি সামাজিক সচেতনতামূলক ভিডিও নির্মাণ করে পরিচিতি লাভ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকারকে এনসিপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার পরিকল্পনা রয়েছে দলটির। এই লক্ষ্যে বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ পদত্যাগ করবেন বলে জানা গেছে।
এনসিপির নেতাদের মতে, নতুন এ অন্তর্ভুক্তি দলের সাংগঠনিক শক্তি আরও জোরদার করবে।