মধ্যপ্রাচ্য সংকট: স্থায়ী যুদ্ধবিরতির আশা মিসর-পাকিস্তানের

সিটিজেন ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান কূটনৈতিক তৎপরতাকে আরও বেগবান করতে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের শীর্ষ কূটনীতিকরা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে বিশেষ আশাবাদ ব্যক্ত করেন। তারা আশা করছেন, এই আলোচনার মধ্য দিয়ে এমন একটি অর্থবহ সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে, যা অঞ্চলে একটি টেকসই ও স্থিতিশীল যুদ্ধবিরতি নিশ্চিত করবে।
এটি বিদ্যমান উত্তেজনা হ্রাস করে বর্তমান সংঘাত বন্ধের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করবে বলেও তারা আশাপ্রকাশ করেন। আলাপকালে মিসরের পররাষ্ট্রমন্ত্রী আবদেলাতি আন্তর্জাতিক সমুদ্রসীমায় নৌ-চলাচলের স্বাধীনতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সেইসঙ্গে তিনি আঞ্চলিক দেশসমূহ, বিশেষ করে আরব উপসাগরীয় রাষ্ট্রগুলোর নিরাপত্তা উদ্বেগের বিষয়টি যথাযথভাবে সমাধানের প্রয়োজনীয়তাও জোরালোভাবে তুলে ধরেন।
সূত্র: আল জাজিরা