শিরোনাম

ইসলামাবাদে অসিম মুনির-আরাঘচির মধ্যে বৈঠক অনুষ্ঠিত

সিটিজেন ডেস্ক
ইসলামাবাদে অসিম মুনির-আরাঘচির মধ্যে বৈঠক অনুষ্ঠিত
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর পর তাঁদের স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) ও চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ফিল্ড মার্শাল অসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদে অবস্থিত ইরান দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে উভয় পক্ষ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি পাকিস্তান ও ইরানের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে তারা একমত হন।

ইরান দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদ ও তেহরানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক এবং সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চলমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও উপস্থিত ছিলেন।

ইরানি প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির সঙ্গে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি, পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অংশ নেন।

তথ্যসূত্র: ডন

/এমআর/