প্রশান্ত মহাসাগরে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২

সিটিজেন ডেস্ক

আন্তর্জাতিক জলসীমায় জাহাজে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে অন্তত ২ জনকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী।
শনিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মাদক-সন্ত্রাসীদের লক্ষ্য করে চালানো অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে দুইজনকে হত্যা করা হয়েছে।
তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে নিন্দা জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার যে নৌযানটিতে হামলা চালানো হয়, সেটি ‘নির্দিষ্ট সন্ত্রাসী সংগঠনের’ নিয়ন্ত্রণে ছিল। যদিও তারা কোনো সংগঠনের সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এ অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হয়নি। নিহতদের ‘মাদক-সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হলেও তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
সেন্টকমের এক্স পোস্টে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছে নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচারের রুটে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল বলে এক্স।
সেন্টকমের প্রকাশিত ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে পানিতে থাকা একটি নৌযানে হামলার দৃশ্য দেখা গেছে।
সম্প্রতি পূর্ব প্রশান্ত মহাসাগরে এ ধরনের একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। গত সেপ্টেম্বর থেকে এ ধরনের হামলায় ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এসব হামলা ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের’ শামিল।
সূত্র: রয়টার্স