যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৯: ১৯

জামিল আহমেদ লিমন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে টানা ১০ দিন ধরে নিখোঁজ থাকা দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তবে তার সঙ্গে একই দিনে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো মেলেনি। এ ঘটনায় জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গ্রেপ্তার হিশামকে নিবিড় জিজ্ঞাসাবাদের পর শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মৃতদেহটি উদ্ধার করা হয়। বর্তমানে নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদার সন্ধানে পুলিশের জোর তল্লাশি ও তদন্ত অব্যাহত রয়েছে।
নিখোঁজ দুই শিক্ষার্থীই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণায় যুক্ত ছিলেন। এর মধ্যে জামিল ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছিলেন। বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ছাত্রাবাসে জামিলকে এবং এক ঘণ্টা পর সকাল ১০টার দিকে ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে নাহিদাকে সর্বশেষ দেখা যায়।
তাদের দুজনের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে না পেরে ১৭ এপ্রিল এক পারিবারিক বন্ধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি জানান। এর পরিপ্রেক্ষিতে দুটি পৃথক নিখোঁজ ডায়েরি দায়ের হওয়ার পর পুলিশ আনুষ্ঠানিক তদন্তে নামে। এদিকে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাও জামিলের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি এ ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক সংবাদ হিসেবে উল্লেখ করে জানান, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে জামিলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাহিদাকে খুঁজে বের করতে এখনো জোর তদন্ত চলছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এমএকে/