চালু হলো নতুন ম্যাসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’

সিটিজেন ডেস্ক

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইট এক্স এবার আলাদা মেসেজিং অ্যাপ চালু করেছে। নতুন অ্যাপটির নাম এক্সচ্যাট। প্রাথমিকভাবে এটি শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের এক্স কনট্যাক্টদের সঙ্গে চ্যাট করতে পারবেন। বার্তা আদান-প্রদানই ছাড়াও এতে রয়েছে ফাইল শেয়ার, অডিও-ভিডিও কল এবং গ্রুপ চ্যাটের সুবিধা।
জানা গেছে, এর আগে সীমিত পরিসরে কিছু ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে এক্সচ্যাট চালু করা হয়েছিল। তাদের মতামতের ভিত্তিতেই অ্যাপটি আরও উন্নত করে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
এক্সচ্যাটে ব্যবহারকারীদের গোপনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে থাকছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, পিন প্রোটেকশন, মেসেজ এডিট ও ডিলিট করার সুবিধা। এমনকি স্ক্রিনশট ব্লক করার মতো ফিচারও যুক্ত করা হয়েছে। পাশাপাশি এতে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ অপশনও রয়েছে। যার ফলে নির্দিষ্ট সময় পর বার্তা নিজে থেকেই মুছে যাবে।
এদিকে মাইক্রোব্লগিং সাইট এক্স জানিয়েছে, তাদের ‘কমিউনিটিজ’ ফিচারটি বন্ধ করে দেওয়া হচ্ছে। ব্যবহার কমে যাওয়া এবং স্প্যাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে কমিউনিটির ব্যবহারকারীদের এক্সচ্যাটে স্থানান্তর করা হতে পারে। যা অ্যাপটির ব্যবহার দ্রুত বাড়াতে সহায়তা করবে।