যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টিও মারা গেছেন

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রে নিখোঁজ হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেছে মার্কিন পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান নিহতের ভাই জাহিদ হাসান প্রান্ত। নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।
প্রান্ত জানান, মার্কিন পুলিশ তাকে ফোন করে বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বাসার ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয়েছে, যার সঙ্গে নাহিদার ডিএনএর মিল পাওয়া গেছে। তবে বৃষ্টির পূর্ণাঙ্গ মরদেহ উদ্ধার করা সম্ভব হবে কি না, সে বিষয়ে পুলিশ এখনও কোনো নিশ্চয়তা দিতে পারেনি।
এর আগে স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।