‘গেম অব থ্রোনস খ্যাত’ অভিনেতা মারা গেছেন

বিনোদন ডেস্ক

জনপ্রিয় আইরিশ অভিনেতা মাইকেল প্যাট্রিক মারা গেছেন। ‘গেম অব থ্রোনস’ ও বিবিসির ‘ব্লু লাইটস’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতা মঙ্গলবার (৭ এপ্রিল) মাত্র ৩৫ বছর বয়সে মারা গেছেন।
তিনি মাইকেল প্যাট্রিক ক্যাম্পবেল নামেও পরিচিত ছিলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তিনি বিরল স্নায়বিক রোগ মোটর নিউরন ডিজিজে (এমএনডি) আক্রান্ত হন। তবে অসুস্থতার মধ্যেও শেক্সপিয়ারের ‘দ্য ট্র্যাজেডি অব রিচার্ড থার্ড’-এর একটি চরিত্রে অভিনয় করেন। যেখানে মূল চরিত্রটিকেও এমএনডি আক্রান্ত ও হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে দেখানো হয়। এই অভিনয়ের জন্য তিনি গত বছর ‘দ্য স্টেজ অ্যাওয়ার্ডস’-এ সম্মাননা অর্জন করেন।
তার স্ত্রী নাওমি শিহান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, উত্তর আয়ারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে ১০ দিন ধরে সেখানে ভর্তি ছিলেন তিনি। নাওমি লেখেন, ‘পরিবার ও বন্ধুদের মাঝে শান্তিতেই সে চলে গেছে। আমাদের ভেঙে পড়া হৃদয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’
তিনি আরও বলেন, মাইকেল ছিলেন সবার জন্য অনুপ্রেরণা। শুধু অসুস্থতার সময় নয়, জীবনের প্রতিটি মুহূর্তেই। তার প্রাণবন্ততা, আনন্দময়তা ও আকর্ষণীয় হাসি সবাইকে মুগ্ধ করত।
ক্যারিয়ারের শুরুতে ২০১৬ সালে ‘গেম অব থ্রোনস’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন তিনি। পরবর্তীতে ‘দ্য স্পেকটাকুলার’, ‘ব্লু লাইটস’, স্টিভেন নাইটের ‘দিস টাউন’ এবং বিবিসি থ্রির ‘মাই লেফট নাট’সহ একাধিক সিরিজে অভিনয় করেন। এসবের অনেকগুলোর সহলেখকও ছিলেন তিনি।
২০২৪ সালে বেলফাস্টের লিরিক থিয়েটারে ‘রিচার্ড থার্ড’-এর প্রধান চরিত্রে হুইলচেয়ারে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি এবং ‘স্টেজ অ্যাওয়ার্ডস’-এ বিচারকদের পুরস্কার জিতে নেন।
তার মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী, বন্ধু ও অগণিত অনুরাগী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন।
লিরিক থিয়েটারের নির্বাহী প্রযোজক জিমি ফে বলেন, ‘থিয়েটার অঙ্গন এক অসাধারণ শিল্পীকে হারালো।’ বন্ধু ও সহঅভিনেতা জর্জ ফোরাক্রেসও তাকে স্মরণ করে বলেন, ‘তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, হাস্যরসিক, জ্ঞানী, দয়ালু এবং সবার প্রিয়।’
মৃত্যুকালে তিনি স্ত্রী নাওমি, মা পলিন, ভাই-বোন কেট, মরিস ও হান্না এবং ভাতিজা মিখাইলকে রেখে গেছেন।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট