আইআরজিসির অভিযানে ২৪০ সন্দেহভাজন গ্রেপ্তার

সিটিজেন ডেস্ক

ইরানের কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ২৪০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অভিযানে কুর্দিস্তান প্রদেশে ১১ জনকে গ্রেপ্তারের পাশাপাশি একটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্যকে হত্যার দাবি করেছে আইআরজিসি। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে একই প্রদেশ থেকে আরও প্রায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, কেরমানশাহ প্রদেশে আইআরজিসির অভিযানে বিপ্লব-বিরোধী গোষ্ঠীর ১৫৫ জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্তত ৪ জন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তিতে লিপ্ত ছিলেন বলে জানিয়েছে বাহিনীটি। একই সময়ে তেহরান থেকে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তারের খবর দিয়েছে পুলিশ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিভিন্ন লক্ষ্যবস্তু ও গুরুত্বপূর্ণ পয়েন্টের গোপনীয় নথি সংগ্রহ করে শত্রু নেটওয়ার্কগুলোর কাছে পাচার করছিলেন বলে অভিযোগ উঠেছে এই ব্যক্তির বিরুদ্ধে। মূলত দেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতেই আইআরজিসি এ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বলে জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা