শিরোনাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করবে ইউরোপ

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করবে ইউরোপ
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে কার্যত কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। অবরোধ প্রত্যাহার না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসবে না বলে জানিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি হলে তেহরানের ওপর ইউরোপের দেশগুলো নিষেধাজ্ঞা শিথিল করতে পারে বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।

শুক্রবার (২৪ এপ্রিল) সাইপ্রাসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের ফ্রিডরিখ বলেন, ‘নিষেধাজ্ঞা শিথিল একটি প্রক্রিয়ার অংশ হতে পারে।’

নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি যে বৃহৎ কূটনৈতিক প্রক্রিয়ার অংশ, জার্মান চ্যান্সেলরের এই মন্তব্য তারই প্রমাণ বহন করছে।

ফ্রিডরিখ আরও জানিয়েছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে ইউরোপীয় নেতাদের সমর্থন আছে। তিনি বলেন, ‘কেউ এটির বিরোধীতা করেননি। এ ধরনের পদক্ষেপ আলোচনা প্রক্রিয়াকে আরও সামনে এগিয়ে নিতে পারে।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জার্মান চ্যান্সেলরের এমন মন্তব্য নির্দেশ করছে কূটনীতিতে ইউরোপীয়রাও যুক্ত হতে চায়। অন্যদিকে নিষেধাজ্ঞার বিষয়টি উভয় দেশকে ‍চুক্তিতে সম্মত করার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে তারা।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/