সংসদ থেকে রাজপথ, সর্বত্র ঐক্যের বার্তা ইরানের
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৬: ৩২

সংসদ থেকে শুরু করে সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব, সব পর্যায় থেকেই একটিই বার্তা তুলে ধরছে ইরান: দেশটি ঐক্যবদ্ধ। ছবি: আল জাজিরা
সংসদ থেকে শুরু করে সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব, সব পর্যায় থেকেই একটিই বার্তা তুলে ধরছে ইরান: দেশটি ঐক্যবদ্ধ।
গত রাতে (২৩ এপ্রিল) পার্লামেন্টের স্পিকার, রাষ্ট্রপতি, বিচার বিভাগের প্রধান এবং আইআরজিসি-সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্টে একই ধরনের বার্তা প্রচার করা হয়েছে, যা ক্ষমতার কেন্দ্রগুলোতে সুস্পষ্ট সংহতির ইঙ্গিত দেয়।
এদিকে, সংঘাত শুরুর পর কয়েক রাত ধরেই দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে জাতীয় পতাকা হাতে সমাবেশ করতে দেখা যাচ্ছে। এসব জমায়েতে জাতীয়তাবোধের প্রকাশের পাশাপাশি বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি প্রকাশ্য সমর্থনের চিত্রও ফুটে উঠছে।
তবে সামগ্রিক পরিস্থিতিতে এখনো অবিশ্বাসের ছায়া রয়ে গেছে। আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আঞ্চলিক বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির সেনাপ্রধানের সঙ্গে তার আলোচনা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনায় সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং ‘যুদ্ধবিরতি সম্পর্কিত বিষয়গুলো’ নিয়ে মতবিনিময় হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান কূটনৈতিক আলোচনার আরেকটি সুযোগ দিবে কি না, তা নির্ভর করছে একাধিক জটিল বিষয়ের ওপর। এখনো বহু অমীমাংসিত প্রশ্ন রয়েছে, পারস্পরিক অবিশ্বাস কাটেনি, আর আলোচনা ব্যর্থ হলে নতুন করে সংঘাতের সম্ভাবনা নিয়েও তেহরানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে কঠোর অবস্থানের ইঙ্গিত মিলছে।
সূত্র: আল জাজিরা

/এমআর/