ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ‘অর্থহীন’: হিজবুল্লাহ

সিটিজেন ডেস্ক

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যত ‘অর্থহীন’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর একদিন পর এই মন্তব্য করলো ইরানের মদদপুষ্ট গোষ্ঠীটি।
এদিকে যুদ্ধবিরতির মধ্যেই দুই পক্ষের হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ইসরায়েলের হামলায় দুইজন নিহত হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বৃদ্ধির ঘোষণা দেন। লেবানন ও ইসরায়েলের সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতির মেয়াদ রবিবার (২৬ এপ্রিল) শেষ হওয়ার কথা ছিল।
যুদ্ধবিরতির ফলে সংঘর্ষ কিছুটা কমলেও দক্ষিণ লেবাননে এখনও দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। ইসরায়েল সেখানে একটি ‘বাফার জোনে’ ঘোষণা করে সেনা মোতায়েন রেখেছে।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর আইনপ্রণেতা আলি ফাইয়াদ বলেন, ইসরায়েলের ধারাবাহিক হামলা, হত্যা, গোলাবর্ষণ ও গুলি চালানোর কারণে এই যুদ্ধবিরতি বাস্তবে কোনো অর্থ বহন করে না।
প্রতিরোধ বাহিনী ইসরায়েলের প্রতিটি হামলার জবাব দেওয়ার অধিকার রাখে বলেও জানান তিনি।
উল্লেখ্য, হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি চুক্তির পক্ষ নয়। তারা লেবাননের সঙ্গে ইসরায়েলের সরাসরি যোগাযোগের বিরোধিতা করে আসছে।
সূত্র: রয়টার্স